Web Analytics

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের হিসাব অনুযায়ী, রাজধানীতে প্রতিদিন গড়ে প্রায় ছয় থেকে সাত হাজার টন বর্জ্য উৎপাদিত হয়। গৃহস্থালি ময়লা, প্লাস্টিক, পলিথিন, হাসপাতালের বর্জ্য ও শিল্পকারখানার রাসায়নিকসহ বিভিন্ন বর্জ্য ভ্যানের মাধ্যমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে নেওয়া হয়। পরে বড় ট্রাকে করে তা যাত্রাবাড়ীর কাছে মাতুয়াইল এবং সাভারের কাছে আমিনবাজার ল্যান্ডফিলে ফেলা হয়।

প্রতিবেদনটি বলছে, ঢাকার প্রধান এই দুটি উন্মুক্ত ডাম্পিং স্থানের ধারণক্ষমতা বহু আগেই শেষ হয়েছে। বিকল্প স্থান না থাকায় সেখানেই বর্জ্য ফেলতে হচ্ছে। বর্ষায় পচা বর্জ্য থেকে তৈরি বিষাক্ত লিচেট মাটি, জলাশয় ও ভূগর্ভস্থ পানিতে দূষণ ছড়ায়। স্তূপ থেকে নির্গত মিথেন ও কার্বন ডাই-অক্সাইড বায়ুর মানের জন্য ঝুঁকি তৈরি করে; আশপাশের বাসিন্দারা শ্বাসকষ্ট, চর্মরোগ ও ক্যানসারের মতো স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

সংকট মোকাবিলায় উৎসে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করা, আমিনবাজারের পরিকল্পিত বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প দ্রুত চালু করা এবং থ্রি-আর নীতি আইনি কাঠামোয় বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও নিষিদ্ধ পলিথিনের উৎপাদন এবং ব্যবহার কঠোরভাবে দমনেরও আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।