Web Analytics

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মঙ্গলবার সকালে দুই বাসের সংঘর্ষে এক যাত্রী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে সুয়াগাজী এলাকার রাহাত ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ফেনী থেকে কুমিল্লাগামী মদিনা পরিবহনের একটি বাস চট্টগ্রাম থেকে ঢাকাগামী সিডিএম পরিবহনের বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে উভয় বাসের সামনের ও পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। নিহত যাত্রী ইমরান গাজী (২৮) চাঁদপুর সদর উপজেলার ফজলুল হক গাজীর ছেলে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আবদুল মমিন জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি বাস জব্দ করা হয়েছে এবং নিহতের লাশ থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।