Web Analytics

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নফাঁস ও নকল রোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, পরীক্ষার পবিত্রতা রক্ষায় মাঠ পর্যায়ে কঠোর তদারকি নিশ্চিত করা হবে এবং সব শিক্ষা বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শনিবার রাজধানীর মিন্টুরোডে সরকারি বাসভবনে এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ইরাব) সদস্যদের সঙ্গে ইফতার পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করা একটি বড় চ্যালেঞ্জ হলেও অতীতের সফলতা বজায় থাকবে বলে তিনি আশাবাদী। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রশ্নফাঁসের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তিনি নিজে মাঠ পর্যায়ে গিয়ে নিরাপত্তা তদারকি করবেন। তিনি আরও জানান, আগামী বছর থেকে সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনে তিন স্তরের স্ক্রিনিং প্রক্রিয়া চালুর পরিকল্পনা এবং ২০২৭ সালের নতুন শিক্ষাক্রম পরিমার্জনের কথাও উল্লেখ করেন।

মন্ত্রী মন্ত্রণালয়কে নিজের ‘ইবাদতখানা’ হিসেবে উল্লেখ করে বলেন, ১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে দীর্ঘমেয়াদি প্রভাব সৃষ্টির লক্ষ্য নিয়ে তিনি কাজ করছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।