Web Analytics

আসন্ন অমর একুশে বইমেলা ২০২৬ একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলবে। রোববার রাতে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজ্‌ম, সচিব ড. মো. সেলিম রেজা এবং বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এবারের বইমেলায় কোনো প্যাভিলিয়ন থাকবে না বলে সিদ্ধান্ত হয়।

ড. সেলিম রেজা জানান, বাপুস নেতৃবৃন্দের সহায়তায় প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন। এর আগে ১৮ ফেব্রুয়ারির বৈঠকে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্যদিকে, দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে মেলা থেকে সরে দাঁড়ানো প্রকাশকদের সংগঠন ‘প্রকাশক ঐক্য’ সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মেলায় অংশগ্রহণের ঘোষণা দেয়।

সংবাদ সম্মেলনে প্রকাশকরা জানান, সরকার তাদের বেশ কয়েকটি শর্তে ইতিবাচক সাড়া দিয়েছে, যার ফলে তারা এবারের বইমেলায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।