Web Analytics

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার মো. সজিব (২৫) নিহত হয়েছেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশি আল আমিন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, রোববার সৌদি আরবে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারের স্বচ্ছলতার আশায় সজিব সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন বলে স্থানীয়রা জানান।

প্রবাসে কর্মরত অবস্থায় তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে। নিহতের লাশ দেশে ফিরিয়ে আনা এবং দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।