Web Analytics

বন্ধ শিল্পকারখানা পুনরায় চালু ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন ও সহায়তা তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর মোস্তাকুর রহমান এ ঘোষণা দেন। তিনি জানান, গত তিন বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশ থেকে ৪ দশমিক ২ শতাংশে নেমে এসেছে এবং চলতি বছরে তা ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়াতে পারে। গার্মেন্টস, টেক্সটাইল, স্টিল, সিরামিক, তথ্যপ্রযুক্তি ও উৎপাদন খাত বড় ধাক্কা খেয়েছে।

ঘোষিত তহবিলের মধ্যে ৪১ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় এবং ১৯ হাজার কোটি টাকা বিভিন্ন সহায়তা কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হবে। পুনঃঅর্থায়ন অংশে বন্ধ শিল্প, সিএমএসএমই, কৃষি, রপ্তানি বহুমুখীকরণ ও উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বরাদ্দ রয়েছে। সহায়তা তহবিলে প্রি-শিপমেন্ট ক্রেডিট, ক্ষুদ্র উদ্যোক্তা, চামড়া, বেকার যুবক, গ্রামীণ অর্থনীতি, হিমায়িত মাছ, সবুজ বিনিয়োগ, বিদেশে কর্মসংস্থান, স্টার্টআপ ও সৃজনশীল অর্থনীতির জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, এ তহবিল কার্যকর হলে ২৫ লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং শিল্প, কৃষি ও রপ্তানি খাতে নতুন গতি আসবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।