Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর সংগঠন আসিয়ান। দশ সদস্যের এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধান ও আঞ্চলিক স্থিতিশীলতার দিকে অগ্রসরমান পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তারা জ্বালানি প্রবাহ ও বাণিজ্যপথের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে হরমুজ প্রণালিতে জাহাজ ও বিমানের নিরাপদ ও নিরবচ্ছিন্ন চলাচল পুনরুদ্ধারের আহ্বান জানান। পাশাপাশি, সোলাস সনদের আলোকে নাবিক ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আসিয়ান মন্ত্রীরা মধ্যস্থতার প্রচেষ্টার জন্য পাকিস্তান ও সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রশংসা করেন এবং ওয়াশিংটন ও তেহরানকে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তারা আন্তর্জাতিক আইন রক্ষা, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখা এবং আন্তরিক সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় জীবাশ্ম জ্বালানির মজুত থাকলেও অঞ্চলটি আমদানিকৃত তেল ও গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যার বেশির ভাগই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।