Web Analytics

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাসের নন-ইমার্জেন্সি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ৮ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক নোটিশে জানায়, গত এক সপ্তাহ ধরে ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ফলে সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতি অবনতির আশঙ্কা তৈরি হয়েছে।

একই সঙ্গে সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করার ঝুঁকি, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম সংক্রান্ত বিধিনিষেধের বিষয়গুলো বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত।

গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ এবং ইসরায়েল ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালাচ্ছে, যার মধ্যে সৌদি আরবও রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।