Web Analytics

বিশ্বকাপে ভারতের বিপক্ষে না খেলার পাকিস্তানের সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) রাজস্বে বড় ধাক্কা লেগেছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারত–পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের আর্থিক মূল্য প্রায় ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বা ছয় হাজার কোটি টাকার বেশি। এই ম্যাচ থেকেই আইসিসি পুরো টুর্নামেন্টের অন্য সব ম্যাচের চেয়ে কয়েকগুণ বেশি আয় করে থাকে। ম্যাচটি বাতিল হওয়ায় সম্প্রচার স্বত্বাধিকারী জিও স্টার ইতোমধ্যেই আইসিসির কাছে ছাড় চেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারত–পাকিস্তান ম্যাচের বিজ্ঞাপনের হার প্রতি ১০ সেকেন্ডে ২৫–৪০ লাখ টাকা, এবং মোট বিজ্ঞাপন আয় প্রায় ৩০০ কোটি টাকা। ম্যাচ না হলে ভারত ও পাকিস্তান উভয় বোর্ডই প্রায় ২০০ কোটি টাকা করে ক্ষতির মুখে পড়বে। কেন্দ্রীয় রাজস্ব কমে গেলে আইসিসির সদস্য বোর্ডগুলোর বরাদ্দও হ্রাস পাবে, যা ছোট ও সহযোগী দেশগুলোর জন্য বড় ধাক্কা হতে পারে।

এনডিটিভি সতর্ক করেছে, ভবিষ্যতের বৈশ্বিক আসরগুলোতে সম্প্রচার মূল্য ও স্পন্সর আগ্রহ কমে যেতে পারে, ফলে ক্রিকেটের আর্থিক ইকোসিস্টেম দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!