Web Analytics

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের আখালীপাড়া গ্রামের সুরুজ শেখ (২৭) সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মারা গেছেন। আরব আলী শেখের ছেলে সুরুজ প্রায় সাত বছর ধরে রিয়াদের হুতায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতেন। তাঁর পরিবারের সদস্যরা এখন সৌদি আরব থেকে মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। দেশে ফিরে বিয়ে করে নতুন সংসার শুরুর পরিকল্পনা ছিল তাঁর।

পরিবারের ভাষ্য অনুযায়ী, জুলাইয়ের শুরুতে সুরুজের পেটে তীব্র ব্যথা ও শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা পেটের ভেতরের জটিলতা শনাক্ত করেন এবং গত ২৬ জুলাই তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তিনি কিছুটা সুস্থও হয়েছিলেন। তবে প্রায় এক মাস পর সেলাই কাটতে হাসপাতালে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

স্বজনেরা দ্রুত সরকারি উদ্যোগে তাঁর মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন। বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান বলেন, পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সংশ্লিষ্ট দপ্তরে জানিয়ে সরকারি প্রক্রিয়ায় সহযোগিতার চেষ্টা করা হবে। ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের উপপরিচালক আশিক সিদ্দিকী জানান, ওয়ারিশরা আবেদন করলে সরকারি অর্থায়নে মরদেহ আনা হবে এবং বৈধ প্রক্রিয়ায় পরিবার প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা ও বিমানবন্দরে পৌঁছানোর পর ৩৫ হাজার টাকা পাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।