Web Analytics

ভারতের উত্তর প্রদেশের সম্ভল জেলার আসমোলি এলাকার কুতুবপুর সাত্তা গ্রামে বৃহস্পতিবার একটি মসজিদ ভাঙার অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। পুলিশের দাবি, মসজিদটি অনুমোদন ছাড়াই নির্মাণ করা হয়েছিল।

তহসিলদার ধীরেন্দ্র কুমার সিং বলেন, জনবসতিপূর্ণ এলাকায় প্রায় ১৫০ বর্গমিটার ওয়াক্‌ফ ঘোষিত জমিতে ওয়াক্‌ফ বোর্ডের অনুমতি ছাড়া স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, অনুমোদনহীন স্থাপনা অপসারণের অংশ হিসেবেই এদিনের অভিযান চালানো হয়।

আসমোলি সার্কেল কর্মকর্তা আমান সিং জানান, এক মাসের বেশি আগে স্থানীয় বাসিন্দারা জনসাধারণের ব্যবহারের জন্য নির্ধারিত জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ করেন। পরে পুলিশ ও রাজস্ব বিভাগের যৌথ দল পরিদর্শন করে অনুমোদনের অভাব নিশ্চিত করে। তদন্ত শেষে সম্ভলের এসডিএম স্থাপনাটিকে অবৈধ ঘোষণা করে অপসারণের নির্দেশ দেন। নিরাপত্তায় চার এসএইচও, ১০ থানার পুলিশ, পিএসির একটি প্লাটুন এবং ড্রোন নজরদারি মোতায়েন ছিল।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।