Web Analytics

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, কমিশনের নতুন ধরনের বিভিন্ন কার্যক্রম জনপ্রিয় করতে জনসংযোগ কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার, ৫ নভেম্বর, বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নেতারা তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, জনসংযোগ কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের নির্দেশনা কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ এবং পাবলিক রিলেশন্স বিষয়ে অ্যাকাডেমিক প্রোগ্রাম চালুর বিষয়েও আলোচনা হয়।

বাপাজসের সভাপতি ড. মহিউদ্দিন আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক সামছুল আলম শিবলীর নেতৃত্বে প্রতিনিধিদলটি সাক্ষাৎ করে। এ সময় উপদেষ্টা আবুল কাসেম শিখদারসহ নির্বাহী কমিটির কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। সংগঠনের নেতারা ইউজিসি চেয়ারম্যানকে ক্রেস্ট ও সংগঠনের পরিচিতিপত্র হস্তান্তর করেন। চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ আবদুল মান্নানও উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।