Web Analytics

ভারত সৌদি আরবে তাদের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ১৯৯৮ ব্যাচের আইএফএস কর্মকর্তা বিপুলকে নিয়োগ দিয়েছে। এর মাধ্যমে স্বাধীনতার পর প্রথমবারের মতো রিয়াদে অমুসলিম রাষ্ট্রদূত পাঠাচ্ছে নয়াদিল্লি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেয়। বর্তমানে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনরত বিপুল, বিদায়ী রাষ্ট্রদূত সুহেল আজাজ খানের স্থলাভিষিক্ত হবেন।

১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত ও জেদ্দার কনসাল জেনারেল পদে কেবল মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ দেওয়া হতো। এর মূল কারণ ছিল হজযাত্রা পরিচালনায় দূতাবাসের গুরুত্বপূর্ণ ভূমিকা। তবে সাম্প্রতিক দশকগুলোতে অভিজ্ঞ মুসলিম কূটনীতিকের সংখ্যা কমে যাওয়ায় উপযুক্ত প্রার্থী খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। ফলে অনেক সময় রাষ্ট্রদূতদের মেয়াদ বাড়াতে বা আইএফএসের বাইরে থেকে প্রার্থী বেছে নিতে হয়েছে।

বিপুল এমন সময়ে দায়িত্ব নিচ্ছেন, যখন সৌদি আরব আঞ্চলিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ইরানের সঙ্গে উত্তেজনা ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে প্রতিযোগিতার প্রেক্ষাপটে রিয়াদ ভারতের জ্বালানি, বাণিজ্য ও প্রবাসী কল্যাণে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে রয়ে গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।