পেট্রোবাংলা মঙ্গলবার জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ এমএমসিএফডি কমে গেছে। সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, এই সরবরাহ হ্রাসের কারণে সারা দেশে গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে, যা সব শ্রেণির গ্রাহককে প্রভাবিত করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার কারণে মহেশখালীর টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকরা গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন।
পেট্রোবাংলা সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।