Web Analytics

ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির শীর্ষ কর্মকর্তাদের ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপসহ বড় ক্রীড়া ইভেন্টে নিষিদ্ধ করার বিষয়টি বিবেচনা করছে। যুক্তরাষ্ট্র ২০২৩ ও ২০২৪ সালের জন্য নির্ধারিত ৭৩ লাখ মার্কিন ডলার চাঁদা পরিশোধ না করায় এই পদক্ষেপ নেওয়া হতে পারে। সংস্থাটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে পরবর্তী নির্বাহী বৈঠকে বিষয়টি পুনরায় তোলা হবে।

যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, রাশিয়া ও চীনের ডোপ কেলেঙ্কারি ধামাচাপা দিয়েছে ওয়াডা, তাই প্রতিবাদে চাঁদা দেওয়া বন্ধ রেখেছে তারা। ওয়াডার নিয়ম অনুযায়ী, বকেয়া থাকলে কোনো দেশ কমিটিতে থাকতে পারে না, ফলে ২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের পদ শূন্য রয়েছে। ২০২৪ সালে শাস্তিমূলক আইন পরিবর্তনের প্রস্তাব দেওয়া হলেও তা কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্র এখন কমিটিতে না থাকায় সংশোধনী পাস করা সহজ হয়ে গেছে।

ওয়াডার মুখপাত্র জেমস ফিটজেরাল্ড জানিয়েছেন, এই নীতিমালা কোনো নির্দিষ্ট দেশকে লক্ষ্য করে নয়। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা সারা কার্টা বলেছেন, ওয়াডার হুমকিতে যুক্তরাষ্ট্র নতি স্বীকার করবে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।