Web Analytics

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, যুক্তরাষ্ট্র শুরুর দিক থেকেই বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে। মঙ্গলবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি জানান, ওই দিনের ট্রেনে ব্যবহৃত লোকোমোটিভ বা ইঞ্জিনটি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রোগ্রেস রেলের তৈরি।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বছরের পর বছর বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাজ করছে এবং প্রযুক্তি ও প্রকৌশল সেবা দিয়ে আসছে। তিনি বলেন, মার্কিন প্রযুক্তি ও লোকোমোটিভগুলো দীর্ঘদিন ধরে সেবা দেওয়ার পরও বাংলাদেশের মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। তাঁর মতে, এই অংশীদারত্বে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও হস্তশিল্পের সঙ্গে বাংলাদেশিদের দক্ষতা এবং নিষ্ঠার সমন্বয় ঘটেছে।

ক্রিস্টেনসেন বলেন, প্রোগ্রেস রেল, ওয়েবটেকসহ আরও অনেক মার্কিন প্রতিষ্ঠান ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব অব্যাহত রাখতে আগ্রহী। পরে তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানা, ঐতিহাসিক চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিষ্টান চার্চ পরিদর্শন করেন। এর আগে তিনি ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীববৈচিত্র্য জাদুঘর, দিনাজপুরের কান্তজিউ মন্দির ও নয়াবাদ মসজিদ এবং পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।