Web Analytics

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীদের পাঠানো মোট ৪ লাখ ৮১ হাজার ১৮৫টি পোস্টাল ব্যালট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দেশে এসে পৌঁছেছে। বুধবার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকাল সোয়া ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৮ হাজার ৫৭৯ জন ব্যালট গ্রহণ করেছেন এবং ৫ লাখ ১৫ হাজার ৬১৯ জন ইতোমধ্যে ভোট দিয়েছেন। এছাড়া ৫ লাখ ৭ হাজার ৩২৭ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের ডাক বিভাগে জমা দিয়েছেন, যার মধ্যে ৪ লাখ ৪৪ হাজার ৪৩৬টি ব্যালট রিটার্নিং কর্মকর্তারা পেয়েছেন।

বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে নিবন্ধিত ভোটারদের কাছেও নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে। এ পর্যন্ত ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।