Web Analytics

নড়াইলে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। টানা তিন দিনের অভিযানে নড়াইল, গোপালগঞ্জ ও খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গত ৮ জুন নড়াইলের নড়াগাতী থানার পাখিমারা গ্রামে এক কৃষকের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এ অভিযান পরিচালিত হয়। তদন্তে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে গোপন অনুসন্ধানের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান চালায়।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন খুলনা ও নড়াইল জেলার কয়েকজন বাসিন্দা, যাদের মধ্যে একজন স্বর্ণকার ডাকাতির মালামাল কেনার অভিযোগে ধরা পড়েন। জিজ্ঞাসাবাদে তারা পাখিমারা গ্রামের ডাকাতির কথা স্বীকার করেছে। পুলিশ লুন্ঠিত স্বর্ণালংকার গলিত অবস্থায় উদ্ধার করেছে। স্বর্ণকার ছাড়া বাকিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও ছিনতায়ের একাধিক মামলা রয়েছে।

রোববার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেপ্তার ছয়জনকে জেলে পাঠানো হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।