Web Analytics

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী কামরুজ্জামান কামরুল বড় ব্যবধানে বিজয় অর্জন করেছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খানকে পরাজিত করেন। বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এই ফলাফল নিশ্চিত করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, আসনের ১৭৭টি ভোটকেন্দ্রের সবগুলোর গণনা শেষে কামরুজ্জামান কামরুল ১ লাখ ৬৩ হাজার ৭৯৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা তোফায়েল আহমেদ খান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৯১ হাজার ১৭৬ ভোট। কামরুল ১৭৭টির মধ্যে ১৭৩টি কেন্দ্রে এগিয়ে থেকে প্রায় তেহাত্তর হাজার ভোটের ব্যবধানে জয়ী হন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১ হাজার ৫৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ১৮৫ জন, নারী ভোটার ২ লাখ ৪৫ হাজার ৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।