Web Analytics

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে বিশ্বকাপের সুপার এইট পর্বেই থেমে গেল শ্রীলঙ্কার অভিযান। ঘরের মাঠে টানা তিন জয়ে উড়ন্ত সূচনা করলেও টানা তৃতীয় পরাজয়ে প্রথম দল হিসেবে বিদায় নেয় স্বাগতিকরা। আগে ব্যাট করে নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৬৮ রান তোলে, জবাবে শ্রীলঙ্কা অলআউট হয় ১০৭ রানে।

শ্রীলঙ্কার হয়ে মাহিশ থিকশানা ও দুশমন্থ চামিরা তিনটি করে উইকেট নেন। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। কামিন্দু মেন্ডিস (৩১) ও দুনিথ ওয়েলালাগে (২৯) কিছুটা প্রতিরোধ গড়লেও বড় ব্যবধানের হার এড়ানো যায়নি।

দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। অন্যদিকে শ্রীলঙ্কার বিদায়ের ফলে পাকিস্তানের পথও কঠিন হয়ে গেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।