Web Analytics

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তাব ও আলোচনার অনুরোধ তেহরানের কাছে পৌঁছেছে, তবে এসব প্রস্তাব সরাসরি নয়, বরং পাকিস্তানসহ একাধিক মধ্যস্থতাকারীর মাধ্যমে এসেছে। তিনি স্পষ্ট করে বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত শুরুর পর থেকে ইরান এখন পর্যন্ত কোনো সরাসরি আলোচনায় অংশ নেয়নি।

যুদ্ধবিরতি প্রসঙ্গে বাঘাই জানান, ইরান তার আগের অবস্থানেই অটল রয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন অব্যাহত থাকায় দেশের সার্বভৌমত্ব ও অস্তিত্ব রক্ষাই তেহরানের প্রধান অগ্রাধিকার। এই অবস্থান দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং তা ইতিবাচকভাবে এগোচ্ছে। তবে ইরান সরাসরি এই দাবি প্রত্যাখ্যান করে জানায়, তারা এমন কোনো আলোচনায় অংশ নেয়নি এবং যুক্তরাষ্ট্রের বক্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।