Web Analytics

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (ভাঙ্গুড়া, ফরিদপুর ও চাটমোহর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসনটিতে মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৮৬ হাজার ৮০৪ জন এবং প্রদত্ত ভোটের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৮১১, যা মোট ভোটের ৭০.২২ শতাংশ।

জামানত হারানো প্রার্থীরা হলেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম (ঘোড়া), গণঅধিকার পরিষদের হাসানুল ইসলাম রাজা (ট্রাক), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল খালেক (হাতপাখা), জাতীয় পার্টির মীর নাদিম মোহাম্মদ ডাবলু (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা) এবং গণফোরামের সরদার আশা পারভেজ (উদীয়মান সূর্য)। তাদের প্রাপ্ত ভোট ৩৮ হাজার ২৭ থেকে ১৭৩ এর মধ্যে।

নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এই ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।