Web Analytics

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৫৪৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এ সময়ে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তারের সংখ্যায় মিরপুর বিভাগে সর্বাধিক ১৪৪ জন আটক হন। এরপর ওয়ারী বিভাগ ৯৫ জন, তেজগাঁও ৫৯ জন, গুলশান ৫৫ জন, উত্তরা ৪৯ জন, মতিঝিল ৪৪ জন, লালবাগ ৪২ জন এবং রমনা বিভাগ ৪১ জনকে গ্রেপ্তার করেছে। এসআরইউ ও গোয়েন্দা বিভাগ মিলিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪ দশমিক ২ গ্রাম ও ৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, দুটি চাকু এবং দুটি কাটার জব্দের কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ডিএমপি জানিয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।