Web Analytics

সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বলেছেন, গুম ও খুনের মামলার আসামি সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান একজন সিরিয়াল কিলার এবং তিনি তার পদোন্নতির পক্ষে ছিলেন না। বুধবার জিয়াউলের আইনজীবী আমিনুল গণি টিটোর জেরায় তিনি এ মন্তব্য করেন। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে মামলাটির বিচার চলছে।

ইকবাল করিম জানান, ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে জিয়াউল আহসান লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে একবার পদোন্নতি পান। তিনি বলেন, পদোন্নতি বোর্ডের বেশিরভাগ সদস্য নিজেদের স্বার্থে সুপারিশ করেছিলেন, যদিও তিনি নিজে এর বিরোধিতা করেছিলেন। তার মতে, জিয়াউল আহসান স্টাফ কলেজ সম্পন্ন করেননি, ব্যাটালিয়ন কমান্ডও করেননি, ফলে তিনি পদোন্নতির যোগ্য ছিলেন না। তিনি আরও জানান, পদোন্নতি সভায় তার আপত্তি উপস্থাপন করায় মেজর জেনারেল মোমেনকে পরে বাহরাইনের রাষ্ট্রদূত হিসেবে প্রেষণে পাঠানো হয়, যা অপমানজনক পদ হিসেবে বিবেচিত।

অসম্পূর্ণ জেরা শেষে ট্রাইব্যুনাল পরবর্তী শুনানির তারিখ ২৩ ফেব্রুয়ারি নির্ধারণ করেছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।