Web Analytics

মধ্যপ্রাচ্যজুড়ে পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা তীব্র হওয়ার মধ্যে ইরানের সেনাবাহিনী দক্ষিণাঞ্চলীয় শহর বন্দর আব্বাসের আকাশে একটি ড্রোন ভূপাতিত করেছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি যুক্তরাষ্ট্রের তৈরি লুকাস মডেলের।

তাসনিমের ভাষ্য অনুযায়ী, লুকাসের পূর্ণরূপ হলো লো-কস্ট আনক্রুড কমব্যাট অ্যাটাক সিস্টেম। তবে ড্রোনটি কার পরিচালনায় ছিল, এর উদ্দেশ্য কী ছিল, কখন সেটি ভূপাতিত করা হয়েছে কিংবা এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য নেই।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে রোববারই ইরানের ওপর হামলা চালাতে পারে অথবা দেশটির সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএসএস জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত যুদ্ধবিমানগুলোকে প্রস্তুত রাখা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।