Web Analytics

১২টি আরব ও মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ইরানকে হামলা বন্ধ ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে তারা জর্ডান, আজারবাইজান ও তুরস্কের ওপর ইরানের হামলার নিন্দা জানিয়ে বলেন, এসব হামলায় আবাসিক এলাকা, তেল স্থাপনা, লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্র, বিমানবন্দর, আবাসিক ভবন ও কূটনৈতিক চত্বর লক্ষ্যবস্তু হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীরা লেবাননের ওপর ইসরাইলের হামলারও নিন্দা জানিয়ে লেবাননের নিরাপত্তা, স্থিতিশীলতা ও ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। যৌথ বিবৃতিটি এমন সময়ে এসেছে যখন উপসাগরীয় অঞ্চলে ইরান জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে তাদের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে হামলার জন্য অভিযুক্ত করেছে। আজারবাইজান, বাহরাইন, মিশর, জর্ডান, কুয়েত, লেবানন, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীদের পক্ষ থেকে বিবৃতিটি জারি করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।