Web Analytics

যুক্তরাজ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভগবতের পরিকল্পিত সফরের প্রতিবাদ জানিয়েছে ২০টির বেশি ভারতীয় ও দক্ষিণ এশীয় প্রবাসী সংগঠন। তারা ধর্মীয় স্বাধীনতা বিষয়ক ব্রিটিশ প্যানেল ও সংশ্লিষ্ট সংসদীয় গ্রুপকে তাঁর অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়েছে। যুক্তরাজ্যের বহুত্ববাদী পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিও তুলেছে তারা। ২ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে ভগবতের সফরের কথা রয়েছে, তবে এ সফরসংক্রান্ত তথ্য গোপন রাখা হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে পাঠানো চিঠিতে স্বাক্ষরকারী সংগঠনগুলো ধর্মীয় নিপীড়নে আরএসএসের ভূমিকার সমালোচনা করেছে। তারা পররাষ্ট্র দপ্তরের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত ডেভিড স্মিথ এমপি এবং সংশ্লিষ্ট অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান জিম শ্যাননের কাছে আরএসএসকে প্রকাশ্যে নিন্দা এবং সংগঠনটির সদস্য ও সহযোগীদের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছে।

সংগঠনগুলোর অভিযোগ, ভগবতের সফর যুক্তরাজ্যে আরএসএসের ভাবমূর্তি পুনর্গঠনের প্রচারণার অংশ এবং এতে আরএসএস-ঘনিষ্ঠ গোষ্ঠী উৎসাহিত হতে পারে। তারা সাদিক খানকে অনুষ্ঠান থেকে দূরে থাকতে, গ্রেটার লন্ডন অথরিটির ভেন্যু ব্যবহার না করতে এবং মেট্রোপলিটন পুলিশের প্রস্তুতি ব্যাখ্যা করতে বলেছে। লেবার এমপি নাদিয়া হুইটমোরও সফর নিয়ে সরকারের ঝুঁকি মূল্যায়ন বিষয়ে লিখিত প্রশ্ন তুলেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।