Web Analytics

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমানের গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। ২৬ মার্চ ২০২৬, বৃহস্পতিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় তার গাড়িতে পতাকা উড়তে দেখা যায়। এছাড়া স্বাধীনতা দিবস প্যারেড-২০২৬ অনুষ্ঠানেও তিনি পতাকাবাহী গাড়িতে উপস্থিত হন।

সাভারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর তারা নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকশ দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলের সুর বাজানো হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনীর প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, কূটনীতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিএনপি চেয়ারপারসন হিসেবে তারেক রহমান দলের সিনিয়র নেতাদের সঙ্গে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার শান্তি ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করেন। তিনি উপস্থিত অতিথি ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।