Web Analytics

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মহসীন মিয়া মধু বলেছেন, তার কোনো দলীয় মালিক নেই, জনগণই তার মালিক। শনিবার রাতে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন। তিনি রামনগর, মতিগঞ্জ, ভূনবীর, শ্যামলী আবাসিক এলাকা ও সিন্দুরখানে পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমর্থন চান।

মধু বলেন, নির্বাচিত হলে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাকে মডেল এলাকা হিসেবে গড়ে তুলবেন এবং জনগণকে উন্নয়নের জন্য তার কাছে আসতে হবে না, তিনি নিজ উদ্যোগে কাজ করবেন। সাবেক পৌর মেয়র হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, অতীতে শ্রীমঙ্গল পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করেছিলেন। তিনি এলাকা থেকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি দূর করার অঙ্গীকার করেন।

তিনি দলমত-নির্বিশেষে সব ভোটারের কাছে ফুটবল প্রতীকে ভোট চান। এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন বিএনপির মুজিবুর রহমান চৌধুরী, এনসিপির প্রীতম দাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা নূরে আলম হামিদী, জাতীয় পার্টির জরিফ হোসেন ও বাসদের অ্যাডভোকেট মো. আবুল হাসান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।