Web Analytics

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনিম দিশাকে, ১৯, দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছে ঢাকার আদালত। বুধবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

চার দিনের আগের রিমান্ড শেষে দিশাকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সাত দিনের রিমান্ড চেয়েছিলেন। আবেদনে বলা হয়, ২৭ অক্টোবর রাতে দিশা নিহত তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। তাহসিফের কললিস্ট পর্যালোচনায় ঘটনার আগে দুজনের একাধিক ফোনালাপের প্রমাণ পাওয়ার কথাও উল্লেখ করা হয়।

তদন্ত কর্মকর্তা প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে দিশার জড়িত থাকার তথ্যপ্রমাণ পাওয়ার কথা জানান। অজ্ঞাত আসামি শনাক্ত ও গ্রেপ্তার, হত্যার স্থান নির্ধারণ, আলামত উদ্ধার এবং অপর রিমান্ডপ্রাপ্ত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের তথ্যের সঙ্গে দিশার বক্তব্য যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে বলা হয়। ২৭ অক্টোবর নিখোঁজ হওয়ার পর ২৮ অক্টোবর তুরাগ নদ থেকে তাহসিফের লাশ উদ্ধার করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।