Web Analytics

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনের পাশে অ্যাস্ট্রো টার্ফ মাঠে বুধবার অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ ফুটবল ক্লিনিক-২০২৬’। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এএফএ ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলের তত্ত্বাবধানে আয়োজিত এই ক্লিনিকে বাংলাদেশের ৪০ ক্ষুদে ফুটবলার আর্জেন্টিনার ফুটবল প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানার সুযোগ পায়। বাফুফে কোচিং স্টাফরাও তাদের সঙ্গে ৯০ মিনিটের প্রশিক্ষণ সেশনে অংশ নেন।

ক্লিনিকে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। উপস্থিত ছিলেন বাফুফে নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী, সত্যজিৎ দাস রুপু, ইমতিয়াজ হামিদ সবুজ ও শাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

আর্জেন্টিনা প্রতিনিধিদলে ছিলেন প্রতিষ্ঠানের কমার্শিয়াল ডিরেক্টর মার্টিন তুলা এবং স্পোর্টস ম্যানেজার আলেহান্দ্রো লিনো ও নিকোলাস সানালিত্রো। বাংলাদেশের ফুটবল উন্নয়নে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির দেশের আগ্রহ বাংলাদেশের মাটিতে একটি ফুটবল একাডেমি প্রতিষ্ঠা করা।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।