Web Analytics

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার পবিত্র ঈদুল ফিতরের দিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সংস্থার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, বরগুনা থেকে নওগাঁ পর্যন্ত একটি বিস্তৃত বৃষ্টিবলয় তৈরি হয়েছে, যার প্রভাবে সকাল সাড়ে ৭টা থেকে চার-পাঁচ ঘণ্টা পর্যন্ত বৃষ্টি চলতে পারে। তবে কক্সবাজার ও পঞ্চগড় জেলা এই বৃষ্টির বাইরে থাকতে পারে।

তিনি আরও জানান, বৃষ্টিবলয়ের প্রভাব রবিবার পর্যন্ত থাকতে পারে, তবে তখন বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবারের তুলনায় শনিবার দেশে বেশি বৃষ্টি হতে পারে। গতকাল মাদারীপুরে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার এবং ঢাকায় ১৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। দেশের প্রায় সব বিভাগেই বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ বলেন, শনিবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি হলেও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হবে, ফলে বাতাসের গতি কম থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।