চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় জ্বালানি তেল মজুত রেখে বিক্রি না করার অভিযোগে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সির নেতৃত্বে পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকার মেসার্স বার্দাস অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, স্টেশনটিতে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, ৩ হাজার ৭৬০ লিটার ডিজেল এবং ৩ হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত রয়েছে, মোট ৯৭৮৩ লিটার। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করা হবে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।