Web Analytics

টাইমস হায়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১–১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। একই ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। বুধবার প্রকাশিত এ তালিকায় ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে।

এবারের র‌্যাংকিংয়ে বাংলাদেশ থেকে মোট ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। ১০০১–১২০০ ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, আইইউবিএটি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয়গুলো ১২০১–১৪০০, ১৪০১–১৬০০ এবং ১৮০১–২০০০ ব্যান্ডে অবস্থান করেছে।

টিএইচই শিক্ষাদান, গবেষণা পরিবেশ, গবেষণার মান, শিল্প খাত এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি—এই পাঁচ ক্ষেত্রে একাধিক সূচকে বিশ্ববিদ্যালয় মূল্যায়ন করে। তথ্য জমা দিয়েও প্রয়োজনীয় শর্ত পূরণ না করা কয়েকটি প্রতিষ্ঠান ‘রিপোর্টার’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে, যা মূল র‌্যাংকিংয়ের অংশ নয়। উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম জাবির সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে বলেন, গবেষণা ও আন্তর্জাতিক জার্নালে প্রবন্ধ প্রকাশে আর্থিক প্রণোদনা বাড়ানো হয়েছে এবং তা অব্যাহত থাকবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।