Web Analytics

চীনের সাবেক নেতা মাও সে-তুংকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ানোর পর ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবারের এক বিবৃতিতে তিনি বলেন, তাঁর মন্তব্য যথাযথ ছিল না এবং এতে চীন ও বিশ্বের বিভিন্ন দেশে থাকা চীনা সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত লাগায় তিনি দুঃখিত। কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পছন্দের ইন্টারনেট মিম নিয়ে কথা বলার সময় বিতর্কের সূত্রপাত হয়। নিজের মুখ মাও সে-তুংয়ের শরীরে বসানো একটি ছবি নিয়ে কথা বলেন এমবাপ্পে। তিনি মাওকে ‘চীনা স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ করার পর চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

বিতর্কের প্রভাব পড়েছে এমবাপ্পের বাণিজ্যিক সম্পর্কেও। চীনের ডংপেং বেভারেজ, মেংনিউ ও মিল্কগ্রাউন্ড তাঁর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি লা লিগার ম্যাচ সম্প্রচার বন্ধ করেছে এবং তাঁকে নিয়ে বিজ্ঞাপন ও প্রচারণামূলক উপকরণ সরানোর খবর এসেছে। চীনে তাঁর জনপ্রিয়তা ও বাণিজ্যিক উপস্থিতি উল্লেখযোগ্য হওয়ায় বিপণনমূল্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।