Web Analytics

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রবাসী বাংলাদেশিদের অর্জিত জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকাল ৪টায় অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক জনশক্তির আয়োজিত ‘রাষ্ট্র সংস্কারে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর যে প্রান্তেই বসবাস করুন, একজন মুসলমানকে তার ঈমান ও ইসলামী মূল্যবোধ অটুট রাখতে হবে। একই সঙ্গে যে দেশে থাকবেন, সে দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। প্রবাসীদের কেবল কর্মজীবন ও ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের জন্য নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা ব্যবহারের চেষ্টা করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্র সংস্কার, উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন শফিকুর রহমান। তিনি বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের মানুষের কল্যাণে সামর্থ্য অনুযায়ী অবদান রাখার কথাও বলেন। সভায় ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও ডা. এস এম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।