Web Analytics

ফিফা ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের মাঠের আসল ঘাস অনলাইনে বিক্রির এক অভিনব উদ্যোগ নিয়েছে। আগামী ১৯ জুলাই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের ঘাস সংরক্ষণ করে স্মারক হিসেবে বিক্রি করা হবে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘কিপ স্টাব’ এই স্মারক তৈরির দায়িত্ব পেয়েছে। প্রতিটি ঘাসের টুকরো স্বচ্ছ রেজিনে সংরক্ষিত থাকবে এবং তাতে থাকবে ২০২৬ বিশ্বকাপের লোগো, ভেন্যুর নাম, তারিখ ও ফাইনালের ফলাফল। প্রতিটি স্মারকের সঙ্গে থাকবে আসল ঘাসের প্রমাণপত্র হিসেবে একটি বিশেষ ইউএসবি ড্রাইভ। দাম নির্ধারণ করা হয়েছে ৪৫০ থেকে ৩ হাজার মার্কিন ডলার পর্যন্ত।

সবগুলো সংস্করণ বিক্রি হলে শুধুমাত্র ঘাস বিক্রি করেই ফিফার আয় হবে প্রায় ১ কোটি ১২ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৫ কোটি টাকা। এই স্মারক শুধুমাত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের কাছে পাঠানো হবে, ফাইনাল শেষে ঘাস সংগ্রহ ও প্রক্রিয়াজাতের পর। প্রিমিয়াম ‘হিরো এডিশন’-এর ক্রেতারা অতিরিক্ত উপহার হিসেবে স্বর্ণখচিত মেটাল টিকিট, ফাইনাল বলের মিনি রেপ্লিকা এবং ক্রিস্টাল ট্রফি পাবেন।

তবে এই স্টেডিয়ামের ঘাসের মান নিয়ে ব্রাজিল ও ফ্রান্সের খেলোয়াড়রা সমালোচনা করেছেন, একে শুষ্ক ও খেলায় অনুপযোগী বলে মন্তব্য করেছেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।