Web Analytics

অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটি ভোলা-বরিশাল সড়কের কালাবাঁদর ও তেঁতুলিয়া নদীর ওপর ভোলা সেতু প্রকল্পকে পিপিপি ভিত্তিতে গ্রহণের নীতিগত অনুমোদন দিয়েছে। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সভায় শরিয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণ প্রকল্পও পিপিপি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয়ের তথ্যমতে, মেঘনা নদীর ওপর ৮ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সেতু, উভয় পাশে ৮.৫৭ কিলোমিটার সংযোগ সড়ক এবং ৯.৬৩ কিলোমিটার নদীর তীর রক্ষামূলক কাজ করা হবে। ভোলা সেতু প্রকল্পের আওতায় ১০.৮৬৭ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের সেতু এবং ১৮.০৭৫ কিলোমিটার নদীর তীর রক্ষামূলক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ১৭ হাজার ৪৬৬ কোটি ৩২ লাখ টাকা, যেখানে ৫০৭.৫ একর জমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তরের ব্যয় সরকার বহন করবে।

সভায় আরও তিনটি কোম্পানি থেকে মোট তিন লাখ টন ডিজেল কেনার প্রস্তাব এবং ইউনিসেফের মাধ্যমে ভ্যাকসিন ক্রয়ের অনুমোদন দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।