Web Analytics

কৃত্রিম বুদ্ধিমত্তার গুরুত্বপূর্ণ প্রযুক্তি ও যন্ত্রাংশের সরবরাহব্যবস্থাকে চীনের নিয়ন্ত্রণের বাইরে রাখতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এক উদ্যোগে যোগ দিয়েছে ভারত। ‘সান ফ্রান্সিসকো ডিক্লারেশন অন দ্য সিকিওর ফাউন্ডেশনস অব এন্ডিউরিং প্রসপারিটি’ নামের চুক্তিতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, ইজ়রায়েল, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ভারত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত স্বাক্ষর করেছে।

এই উদ্যোগের লক্ষ্য সিলিকন ভ্যালির সরবরাহ শৃঙ্খলকে সমৃদ্ধ ও নিরাপদ রাখা এবং এর উদ্ভাবনী সক্ষমতা শক্তিশালী করা। উন্নত এআই চিপের ওপর চীনের নিয়ন্ত্রণ বা এসব চিপ পাওয়ার সুযোগ নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ বাড়ছে। বিশেষ করে এনভিডিয়ার তৈরি অত্যাধুনিক এআই চিপ নিয়ে যুক্তরাষ্ট্র চিন্তিত।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এনভিডিয়ার উন্নত প্রযুক্তির চিপ অবৈধভাবে চীনে পাচারের সন্দেহে থাকা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে জার্মানি, সুইডেন, নেদারল্যান্ডস ও ইউরোপীয় কমিশনও চুক্তিতে যোগ দিতে পারে বলে আশা করা হচ্ছে। ভারতীয় প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এতে বৈশ্বিক প্রযুক্তি সরবরাহে ভারতের অবস্থান আরও শক্ত হতে পারে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।