Web Analytics

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতের কলকাতায় আটক দুই বাংলাদেশির বিষয়ে ভারতের কাছে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এ তথ্য জানান। তিনি বলেন, কলকাতা পুলিশ হাদি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে দুজনকে গ্রেপ্তার করে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে।

প্রতিমন্ত্রী জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের জন্য কনস্যুলার অ্যাক্সেস প্রয়োজন, কারণ এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য যথেষ্ট নয়। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা প্রয়োগ করে শনাক্ত আসামিদের দেশে ফেরানোর ব্যবস্থা করা যেতে পারে। তবে কতদিনে ফেরানো সম্ভব হবে, তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ওসমান হাদি এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।