Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামী মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট ও ফ্যাসিস্টদের হাতে তুলে দেওয়ার একটি ‘গভীর ষড়যন্ত্রের’ অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের একটি মহল দেশের স্বার্থ ক্ষুণ্ণ করছে এবং বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের ক্ষতিগ্রস্ত করছে।

পরওয়ার বলেন, বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে বাংলাদেশ ও মালয়েশিয়া সরকার মাত্র ২৫টি রিক্রুটিং এজেন্সিকে শ্রমিক পাঠানোর সুযোগ দিয়েছে, যা কার্যত সিন্ডিকেটভিত্তিক ব্যবস্থা তৈরি করেছে। তাঁর দাবি, অতীতে সীমিতসংখ্যক এজেন্সির সিন্ডিকেটের কারণে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছিল এবং হাজার হাজার শ্রমিক ক্ষতিগ্রস্ত হন। এবার একজন শ্রমিকের মালয়েশিয়া যেতে ৬ থেকে ৭ লাখ টাকা খরচ হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশে দুই হাজারের বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি রয়েছে। বায়রার সদস্য ও অভিজ্ঞ এজেন্সিগুলোর জন্য উন্মুক্ত, স্বচ্ছ ও সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি। প্রতারণা, শোষণ ও অতিরিক্ত ব্যয় ঠেকাতে এবং নিরাপদ, কম খরচের বৈদেশিক শ্রমবাজার নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পরওয়ার।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।