Web Analytics

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আগুন লাগার ঘটনায় চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পুলিশের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু জানায়, সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকার ১০ নম্বর মহাসড়কের পাশে র‍্যাং ডেস ইকোসের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারে থাকা চারজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি পুলিশের মেজর ক্রাইমস ইউনিট তদন্ত করবে। একই সঙ্গে কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠাবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।