ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছরের মতো নবজাতক ছেলেশিশুর সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে ‘মুহাম্মদ’। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) প্রকাশিত ২০২৫ সালের জন্মনিবন্ধনভিত্তিক তথ্য অনুযায়ী, মোট ৫ হাজার ৯৫৭ নবজাতক ছেলের নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’। দ্বিতীয় স্থানে থাকা ‘নোয়া’ নামের তুলনায় প্রায় দুই হাজার বেশি শিশুর এই নাম রাখা হয়েছে।
ওএনএসের তথ্য অনুযায়ী, ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। ১৯৯৭ সালে প্রথমবার এটি শীর্ষ ১০০ তালিকায় স্থান পায়, ২০১৬ সালে শীর্ষ ১০–এ উঠে আসে এবং ২০২৩ সালে প্রথমবারের মতো সবচেয়ে জনপ্রিয় নামের অবস্থান দখল করে। এরপর থেকে টানা তিন বছর ধরে এটি শীর্ষে রয়েছে। ২০২৫ সালের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ‘লিও’ এবং চতুর্থ স্থানে ‘লুকা’।
এছাড়া ‘মোহাম্মদ’ নামের বিভিন্ন বানানও দীর্ঘদিন ধরে সরকারি তালিকায় রয়েছে। ১৯৫৪ সালেই নামটির তিনটি ভিন্ন বানান শীর্ষ ১০০–এ ছিল এবং ‘মোহাম্মদ’ বানানটি প্রথম ১৯২৪ সালে তালিকায় উঠে আসে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।