Web Analytics

বাংলাদেশে প্রথম ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এমআইএসটির শিক্ষার্থীদের গঠিত দল এমআইএসটি ব্লিটজ ও বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই জাতীয় পর্যায়ের ইভেন্টে শিক্ষার্থী, প্রকৌশলী, অটোমোবাইল শিল্পের পেশাজীবী ও নীতিনির্ধারকরা অংশ নেন। এতে প্রায় ২,৫০০ অতিথি ও দর্শনার্থী উপস্থিত ছিলেন।

সামিটের মূল লক্ষ্য ছিল দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং একাডেমিয়া ও শিল্পের মধ্যে টেকসই সহযোগিতা গড়ে তোলা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং প্রধান পৃষ্ঠপোষক ছিলেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান। আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি।

ইভেন্টে বিশেষজ্ঞদের পরিচালনায় অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে টেকনিক্যাল সেশন এবং দেশের অটোমোটিভ ও ওইএম খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। শিক্ষার্থীদের জন্য ফর্মুলা ফিউচার বিজনেস কেস, আইসি ইঞ্জিন মাস্টারক্লাস ও কুইজ, কনসেপ্ট কার চ্যালেঞ্জ, ক্যাড ডিজাইন প্রতিযোগিতা ও পোস্টার প্রেজেন্টেশন আয়োজন করা হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।