Web Analytics

জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয় নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ আদেশ দেন। একই মামলায় সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী শাজাহান খান, ফারুক খান, আবদুর রাজ্জাক ও ডা. দীপু মনি এবং সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। সকালে গ্রেফতার পাঁচ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। অসুস্থতার কারণে ফারুক খানকে আদালতে আনা হয়নি।

প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান জানান, গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও মির্জা আজমকে তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় পাওয়া যায়নি এবং এ বিষয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট দাখিল করা হয়েছে। ২ নভেম্বর সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়, যা ৫ নভেম্বর আমলে নেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত, কারফিউ এবং হত্যাযজ্ঞের পরিকল্পনায় নেতাদের ভূমিকা ছিল; তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতনের কমান্ডের দায়ের অভিযোগ আনা হয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।