Web Analytics

রাষ্ট্রপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর পরও মো. সাহাবুদ্দিন বিদ্যমান আইন অনুযায়ী আজীবন অবসরভাতাসহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা পাবেন। তিনি শুক্রবার বিকেলে পদত্যাগ করেন এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগপত্রে অসুস্থতার কারণে দায়িত্ব পালন চালিয়ে যেতে অপারগতার কথা উল্লেখ করেছেন সাহাবুদ্দিন।

দি প্রেসিডেন্টস (রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস) অ্যাক্ট, ১৯৭৫ অনুযায়ী, কোনো রাষ্ট্রপতি ছয় মাসের বেশি দায়িত্ব পালন করলে বা পূর্ণ মেয়াদ শেষ করলে মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত বেতনের ৭৫ শতাংশ হারে মাসিক অবসরভাতা পান। সাবেক রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেনডেন্টের সেবাও পাবেন। তাঁর জন্য সরকার নির্ধারিত বার্ষিক দাপ্তরিক ভাতাও প্রযোজ্য থাকবে।

আইন অনুসারে সরকারি অনুষ্ঠানে বিনা মূল্যে সরকারি যানবাহন, বাসভবনে সরকারি টেলিফোন সংযোগ ও নির্ধারিত সীমার বিল, মন্ত্রীর সমমানের চিকিৎসাসুবিধা এবং কূটনৈতিক পাসপোর্ট পাবেন তিনি। দেশের ভেতরে সফরে সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুযোগও থাকবে। আগে কোনো সরকারি পদ থেকে অবসর নিলে তিনি ইচ্ছামতো রাষ্ট্রপতি বা আগের চাকরির একটি অবসর সুবিধা বেছে নিতে পারবেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।