Web Analytics

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে নবীন ফ্যাশন বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে লিখিত ব্যাখা জমা দেন। তিনি জানান, ২০ মার্চ ২০২৬ তারিখে আকর্ষণীয় অফারের কারণে দোকানের সামনে অতিরিক্ত ভিড় ও বাইকারদের চাপ সৃষ্টি হয়। দোকান কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে না পেরে বিকেল ৫টার দিকে দোকান বন্ধ করে দেয়, এতে বিশৃঙ্খলা আরও বাড়ে। ওসি আদালতে বলেন, পুলিশের কোনো ভুল থাকলে তিনি নিঃশর্ত ক্ষমা চাইছেন এবং ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।

ওসি জানান, নবীন ফ্যাশন প্রায় তিন বছর ধরে কম দামে পোশাক বিক্রি করে আসছে এবং বিভিন্ন সময় অফার দেয়। সেদিনের অফারে “দুটি কিনলে চারটি ফ্রি” ও বাইকারদের জন্য ইঞ্জিন অয়েল ফ্রি দেওয়া হয়, যা বিপুল ভিড় সৃষ্টি করে। দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কোনো সহিংসতা বা ক্ষয়ক্ষতি হয়নি। আদালত আগেই ওসিকে তলব করে ব্যাখা দিতে এবং ২৪ ঘণ্টার মধ্যে দোকান খুলে দিতে নির্দেশ দিয়েছিল।

আদালতের নির্দেশে ২৬ মার্চ ২০২৬ তারিখে পুলিশের উপস্থিতিতে নবীন ফ্যাশনের দোকান পুনরায় খুলে দেওয়া হয় এবং ব্যবসা চালানোর সুযোগ দেওয়া হয়।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।