Web Analytics

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের সীমান্ত নিরাপত্তা জোরদারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সঙ্গে যৌথভাবে মোতায়েন করা হয়েছে। সোমবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, দিনাজপুর, সিলেট, জামালপুর ও খাগড়াছড়ি—এই ১১ জেলায় আনসার সদস্যরা ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু করেছেন। পুশ ইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থানের মধ্যে এই মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে আনসার-ভিডিপি দীর্ঘদিন ধরে সহায়ক ভূমিকা পালন করছে। ২০২৫ সালে বিজিবির সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত এলাকায় তাদের সম্পৃক্ত করা হয়েছে, যা সীমান্ত ব্যবস্থাপনাকে আরও সমন্বিত ও কার্যকর করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রয়োজনে দ্রুত সাড়া দিতে আনসার ব্যাটালিয়নের সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে। এই যৌথ উদ্যোগ সীমান্ত নজরদারি বৃদ্ধি, অপরাধ দমন এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।