Web Analytics

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান সংসদের প্রথম অধিবেশন ব্যর্থ হয়েছে। রোববার (৩ মে) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এক অনুষ্ঠানে তিনি বলেন, অধিবেশনে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সরকার নিজের মতো সংসদ পরিচালনা করেছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চললে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনই একমাত্র পথ হয়ে দাঁড়াবে।

‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের শেষ সেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার, খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক ও এবি পার্টির মজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন দলের নেতারা অংশ নেন। নাহিদ ইসলাম বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা, উচ্চকক্ষ প্রতিষ্ঠা, সংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ রোধ এবং সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রয়োজন।

তিনি আরও বলেন, টেকসই গণতন্ত্রের জন্য ধাপে ধাপে সংস্কার অপরিহার্য এবং দলীয় স্বার্থে সংবিধান পরিবর্তন করলে তা স্থায়িত্ব হারাবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।