Web Analytics

সেন্টার ফর বেঙ্গল স্টাডিজের উদ্যোগে ‘জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা: বিচার, সংস্কার ও পুনর্গঠন’ শীর্ষক আলোচনা সভা ২৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টার সভায় অধ্যাপক ড. দিলারা চৌধুরী, অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম, মো. শাহনেওয়াজ খান চন্দন এবং ব্যারিস্টার ইমরান আবদুল্লাহ সিদ্দিক বক্তব্য দেন।

স্বাগত বক্তব্যে সিবিএসের নির্বাহী পরিচালক রাশিদুল হক তিমুর গণহত্যা ও আওয়ামী ফ্যাসিস্টদের অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানান। দিলারা চৌধুরী ট্রানজিশনাল জাস্টিসের প্রয়োজনীয়তার কথা বলেন এবং সুবিচার নিশ্চিত হলে মব ভায়োলেন্স প্রতিরোধ করা সম্ভব বলে মত দেন। তিনি বাহাত্তরের সংবিধানের সমালোচনা করেন এবং জুলাই সনদের ক্ষমতার ভারসাম্যসংক্রান্ত প্রস্তাবে নোট অব ডিসেন্টের প্রসঙ্গ তোলেন।

তাজুল ইসলাম জুলাই সনদের সংস্কার প্রস্তাব গ্রহণের আহ্বান জানান এবং আওয়ামী লীগের পুনর্বাসনের আগে ট্রুথ কমিশনের মাধ্যমে অপরাধের বিচার চেয়েছেন। শাহনেওয়াজ খান চন্দন বিডিআর হত্যাযজ্ঞের বিচার ও তাঁর তদন্তে পাওয়া আওয়ামী লীগের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরেন। ইমরান আবদুল্লাহ সিদ্দিক বলেন, সংবিধান সংস্কারের লক্ষ্য ছিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ, যাতে ক্ষমতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হাতে কুক্ষিগত না থাকে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।